নিয়োগ দিচ্ছে সোনারগাঁও হোটেল

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১০:২০ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। প্রতিষ্ঠানটিতে সহকারী সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল।

পদ: সহকারী সেলস ম্যানেজার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ বা বাণিজ্য বিভাগে মাস্টার্স (স্নাতকোত্তর)।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস প্যাকেজ এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষা জানতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে ।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩

সূত্র: বিডি জবস

সর্বশেষ সর্বাধিক পঠিত