মাছ ধরতে নদীতে ডুব, ভেসে উঠল মরদেহ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:৫৩ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শীলা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নাঈম মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে রসুলপুর ইউনিয়নের চড়পাড়া গ্রামের চৌধুরীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপাল ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত নাঈম প্রতিবেশী একজনের সঙ্গে মাছ ধরতে শীলা নদীতে নামেন। মাছ ধরার এক পর্যায়ে নদীর পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয় লোকজন নদীর পানিতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দেয়। গফরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দুইশ’ গজ দূরে মরদেহটি ভেসে উঠতে দেখা যায়।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপাল বলেন মরদেহটি উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত