২০৩৪ বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:১৮ পিএম

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব। প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে একমাত্র প্রার্থী এখন সৌদি আরব।
বিবিসি জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার ব্যাপারে ফিফা ঘোষিত শেষ সময়সীমা ফুরানোর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দেয়। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনে আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে এখন শুধু সৌদি আরবই টিকে রইল।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে ২০৩৪ সালে বিশ্বকাপ আয়োজিত হলে সেটি কাতার বিশ্বকাপের মতোই নভেম্বর-ডিসেম্বর উইন্ডোতে আয়োজিত হতে পারে। কাতারের প্রচণ্ড গরমের কারণেই জুন-জুলাইয়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সৌদি আরবেও প্রচণ্ড গরম বড় ইস্যু হয়ে উঠবে।
সৌদি আরবকে বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রেই এ মুহূর্তে দেখা যাচ্ছে। গত জানুয়ারিতে গোটা ফুটবল দুনিয়াকে হতবাক করে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলভুক্ত করে সৌদি প্রো লিগের দল আল নাসর। বাৎসরিক ২০ কোটি ইউরো পারিশ্রমিকে তিনি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়াবিদ। সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল সম্প্রতি দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।
আল হিলাল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দলে নেওয়ার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত