শেন ওয়ার্নের প্রয়াণের খবরে স্তব্ধ হয়ে গেছিলেন সন্তান জ্যাকসন

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

বাবার মৃত্যু যেকোনো সন্তানের জন্যই পর্বতসমান শোকের। গত বছরের মার্চ মাসে হার্ট অ্যাটাকের শিকার হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। সেই খবর পেয়ে একেবারেই ভেঙে পড়েছিলেন তার সন্তান জ্যাকসন ওয়ার্ন।

ওয়ার্নের বিদায়ের পর এই প্রথমবারের মতো কোনো সাক্ষাৎকার দিলেন জ্যাকসন। হেড গেম পডকাস্ট শোতে অ্যান্ট মিডলটনের সামনে ওই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। জ্যাকসন বলেন, ‘আপনি একটি ফোন রিসিভ করবেন, আর যখন কথা বলা শেষ করবেন তারপর পুরো পৃথিবীটা উল্টে যাবে। আপনার মাথায় লাখো চিন্তা এসে ভর করবে। কিন্তু মুখ দিয়ে বের হবে শুধু একটাই শব্দ- কী!’

ওয়ার্নের এক বন্ধুর কাছ থেকে সেই ফোন কলটি পেয়েছিলেন জ্যাকসন। যা পাল্টে দিয়েছিল তার পুরো জীবনটাকে। বাবা প্রয়াণের শোকের মাঝেই একটা সময় জ্যাকসন বিশ্বাস করা শুরু করেছিলেন একবারের জন্য হলেও বাবার সঙ্গে আলাপ করতে পারবেন তিনি। সেটি হয়নি তবে শেষবার শেন ওয়ার্নের সঙ্গে কী কথা হয়েছিল তা জানান জ্যাকসন, ‘বাবা বলেছিলেন, আমি তোমায় নিয়ে অনেক গর্বিত, আমি তোমাকে অনেক ভালবাসি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত