অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে গ্রেপ্তার ৯৭ হাজার ভারতীয়

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:২৬ এএম

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে গত এক বছরে প্রায় ৯৭ হাজার জন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার হওয়া ভারতীয়দের সংখ্যা পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (ইউসিবিপি) জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় গ্রেপ্তার হয়েছে।

এদের মধ্যে ৩০ হাজার ১০ জন গ্রেপ্তার হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে, ৪১ হাজার ৭৭০ জন গ্রেপ্তার হয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। বাকিরা অন্য পথে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে।

 ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয় গ্রেপ্তার হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত