আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এবং বর্তমানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক করেছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত