হামাসের হামলা ভয়ংকর, কিন্তু ফিলিস্তিনিদের কষ্ট অসহনীয়: ওবামা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১২:২০ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েল ও স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যুদ্ধ অবসানে একটি সংক্ষিপ্ত বোঝাপড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ সময় তিনি বলেন, ‘ইসরায়েলি সম্প্রদায়ের উপর হামাসের ৭ অক্টোবরের হামলা ছিল "ভয়াবহ" এবং ফিলিস্তিনিদের সাথে বর্তমানে যা ঘটছে তা "অসহনীয়"।

শনিবার পড সেভ আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ওবামা। খবর আল জাজিরা।

তিনি আরও বলেন, ‘সমস্যা সমাধান করতে হলে পুরো সত্যটি জানতে হবে ও স্বীকার করতে হবে আমরা সবাই কিছুটা জড়িত, আমাদের কারও হাতই পরিষ্কার না।’

সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনিরাও ছিল, যাদের সঙ্গে হামাসের কোনো যোগসূত্র নেই।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার সপ্তাহ ধরে অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত