কাজী হায়াতের বড় ছেলে আফফান মিতুল! 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম

কাজী হায়াতের ছেলের চরিত্রে দেখা যাবে অভিনেতা আফফান মিতুলকে। মুক্তির ছোট গল্প নামের একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। সৈয়দ মাসুদ জাকারিয়া চৌধুরীর পরিচালনায় ছবিটিতে থাকবে একাধিক গল্পের সম্মিলন। এসব গল্পের অন্যতম চরিত্রে অভিনয় করবেন নিপুণ, শতাব্দী ওয়াদুদ। 

এই সিনেমার একাংশের গল্পে থাকবে কাজী হায়াত ও তার পরিবারের গল্প। যেখানে তাঁর বড় ছেলের চরিত্রে অভিনয় করবেন মিতুল। 

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মিতুল দেশ রূপান্তরকে বলেন, সিনেমাটি বেশ কয়েকটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে। কয়েকটা গল্পের সমন্বয়ে সিনেমাটি। এর মধ্যে একটি গল্পে আমি কাজী হায়াত স্যারের বড় ছেলের চরিত্রে অভিনয় করছি, যার ছোট ছেলে মাদকাসক্ত। এক সময় বড় ছেলেকে মাদকাসক্ত ছোট ছেলে মেরে ফেল।

মিতুল জানান, ১০ বছর পর আজ সরকারি অনুদানের সিনেমায় আমি ফিরলাম। শেষবার আমি ২০১৩ সালে অভিনয় করেছিলাম ব্যাক টু ব্যাক ৩টি সরকারি অনুদানের সিনেমায়, যেমন- নেকাব্বরের মহাপ্রয়াণ, হরিজন ও কাকতাড়ুয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত