অন্তরঙ্গ সেটা হবে, যেটা আমার ফোনের গ্যালারিতে থাকবে : দীঘি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে দীঘির সঙ্গে এক তরুণকে। ওই তরুণের কাঁধে হাত দিয়ে মাথায়, মাথা ঠুকে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। তবে কি দীঘি প্রেম করছেন? এমন গুঞ্জনকে অস্বীকার করলেও নেটিজেনরা সহসাই ছাড়ছেন না ঢাকাই সিনেমার এই নায়িকাকে। 

দীঘি দেশ রূপান্তরকে বলেছিলেন, ছেলেটি আমার বাল্যবন্ধু। আমি মনে করি অভিনয়ের বাইরে একটা ব্যক্তিগত জীবন রয়েছে আমাদের। সেখানে আলাদা সার্কেল, পরিবারসহ ভিন্ন একটা পৃথিবী থাকে। সেসব কখনো সামনে আনি না আমরা। আর সেখান থেকেই কোনোভাবে একটা ছবি চোখে পড়েছে সবার।

আলোচিত এই চিত্রনায়িকা বলেন, ছবিটি নিয়ে কিছু জায়গায় সংবাদও হয়েছে। তাতে বলা হয়েছে ‘অন্তরঙ্গ’ ছবি। আসলে বিষয়টি মোটেও তা নয়। কেননা, অন্তরঙ্গ ছবি খুবই ভয়ংকর হয়। সেসব প্রকাশ্যে পোস্ট করা সম্ভব হয় না। আমার ফোন থেকে যে ছবি পোস্ট হবে, তা কখনো অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ সেটা হবে, যেটা আমার ফোনের গ্যালারিতে থাকবে, কিন্তু কখনো বের হবে না।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণু চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন দীঘি। আর সম্প্রতি ‘জীবন জুয়া’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

অন্যদিকে মঙ্গলবারই দীঘি অভিনীত একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। ‘চোখে চোখে’ শিরোনামে গানটির কথা লিখেছেন পীযূষ দাস এবং এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ইমরান ও পূজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত