২৪ প্রেক্ষাগৃহে ‘যন্ত্রণা’র মুক্তি

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ এএম

দেশের ২৪ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ভালোবাসার গল্পের সিনেমা ‘যন্ত্রণা’। এ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হতে যাচ্ছে সায়মা স্মৃতির। তার সঙ্গে এখানে জুটি বেঁধেছেন আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।

নিজের  প্রথম সিনেমা মুক্তি নিয়ে কিছুটা নার্ভাস সায়মা স্মৃতি। তিনি বলেন, ‘প্রথম সিনেমা হিসেবে প্রত্যাশাও একটু বেশি। বুঝেশুনে একটি ভালো গল্প দিয়েই যাত্রা করতে চেয়েছিলাম। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি সেটা দর্শক বলতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, দর্শকরা নিরাশ হবেন না। সবাইকে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানাই।’

সিনেমার হল লিস্ট

 

আদর আজাদ বলেন, গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটি দর্শক পছন্দ করবেন।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যন্ত্রণা’ সিনেমায় চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা।

আদর-সায়মা স্মৃতি ছাড়া এতে আরও অভিনয় করেছেনমানসী প্রকৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত