কাজী নজরুল ইসলামের কারার ও ‘কারার ওই লৌহ কপাট’ গানটি নতুন করে তৈরি করেছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান। একটি ওয়েবফিল্মের জন্য এই গান করা হয়। আর এ গান নিয়ে ইতোমধ্যে বাঙালিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই গানের সঙ্গে কলকাতার কয়েকজন বাঙালি কণ্ঠশিল্পী যুক্ত ছিলেন। এরা হলেন, তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, শালিনী মুখোপাধ্যায়। রাহুল দত্তই কলকাতা থেকে গানটি তৈরির প্রস্তুতি নিয়েছিলেন।
২০২১ সালে রেকর্ড করা হয়েছিল গানটা। রহমান স্যারের টিম থেকে একজন আমায় ফোন করেন। তিনি বলেন, খুব আর্জেন্ট একটা গান চাই। তবে তখনও কী গান হচ্ছে, কী না হচ্ছে, সে সব তিনি আমায় বলেননি। জানতাম না। বলেছিলেন, স্টুডিও লাগবে, এতজন গায়ক লাগবে। সেই রাতেই আমি সব গায়কদের জোগাড় করি। আমাদের সারা রাত ধরে মোটামুটি রেকর্ড হয় সেদিন। স্টুডিওতে যাওয়ার পর রহমান স্যার ভিডিয়ো কলে আসেন। তিনি তখন বলে দেন, কী করে কী গাইতে হবে।
রাহুল যোগ করেন, তখনও আমি জানি না কোন ছবিতে আসছে, কবে আসছে। স্যার যেভাবে বলেছিলেন আমরা সেই ভাবেই গেয়েছিলাম। নির্মাতা যা চাইবেন সেটাই শিল্পীর করা উচিৎ বলে জানি। ক’দিন আগে জানতে পারি যে, গানটা অবশেষে মুক্তি পাচ্ছে। কিছু পেপার ওয়ার্কস বাকি ছিল সেগুলো হলো। গানটা নিয়ে কথা হচ্ছে। ভালো নাকি খারাপ সে ব্যাপারে যেতে চাই না। রহমান স্যারের সঙ্গে আমি কাজ করতে পেরেছি, আরও বাঙালিরা সুযোগ পেয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওনা।
ইউটিউবে গানটি মুক্তি দেওয়ার পর বাংলাদেশ-ভারতের শীর্ষ সাধারণ মানুষেরাও এ আর রহমানের তীব্র সমালোচনা করছেন
