বিএনপির কারাবন্দি নেতাদের পরিবারের পাশে ইউট্যাব

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম

বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনে নির্যাতিত ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। ইউট্যাবের একটি প্রতিনিধি দল আজ শনিবার ঢাকা মহানগর বিএনপির গ্রেপ্তারকৃত কয়েকজন নেতার পরিবারের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল।

নেতৃবৃন্দ আজ দুপুরে ওয়ারী থানা বিএনপির নেতা তারিকুল ইসলামের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন। যিনি রাজনৈতিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দি আছেন। এসময় নেতৃবৃন্দ গ্রেপ্তারকৃত নেতাদের পরিবারের সদস্যদের মাঝে একটি চিঠি ও শুভেচ্ছা উপহার তুলে দেন। 

ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান জানিয়েছেন, পর্যায়ক্রমে গ্রেপ্তারকৃত আরো নেতাদের বাসায় গিয়ে খোঁজ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত