তথ্যমন্ত্রী বললেন

ইউরোপে এতো সুন্দর রেলস্টেশন খুব কম আছে 

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম

ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজারে 'আইকনিক' রেলস্টেশনের কথা কেউ স্বপ্নেও ভাবেনি উল্লেখ করে হাছান মাহমুদ বলেছেন, ‘আমি ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এতো সুন্দর রেলস্টেশন খুব কম আছে।’

আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী ১০০ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার রেলস্টেশন উদ্বোধন করা শেষে তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের এমপি হাছান মাহমুদ ট্রেনে বসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তথ্যমন্ত্রীর সাথে ছিলেন। 

এ সময় তিনি বলেন, দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজার রেলস্টেশন এ অঞ্চলসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন, আজ সেই ওয়াদা পূর্ণ হলো, কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলো।

‘বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি সবাইকে ট্রেনে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাই’, বলেন তথ্যমন্ত্রী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত