চিকিৎসাধীন অবস্থায় আরেক পোশাক শ্রমিকের মৃত্যু  

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৮:৪৪ এএম

গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত হওয়া ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার জালাল উদ্দিন (৪২) চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের মারা গেছেন।

শনিবার দিবাগত রাতে হাসপাতালটির নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক রেজাউল করিম। তিনি জানান, জালালের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানায়। বর্তমানে স্ত্রী নার্গিস পারভিন ও একমাত্র মেয়েকে নিয়ে কোনাবাড়ী জরুন বাজার এলাকায় থাকতেন।

তিনি জানান, ৮ নভেম্বর সকাল ৮টার দিকে জরুন এলাকায় বেতনভাতা বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে পুলিশের চালানো শটগানের গুলিতে আহত হয়েছিলেন জালাল। গুলি তার পেটে লেগেছিলো। ওইদিনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়েছিলো।

একই দিন ওই আন্দোলনে পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত