রক্তদান করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দূতাবাসের সহকর্মীদের সাথে রক্তদান করেন তিনি।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস রবিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে এক ভিডিও পোস্ট করে।
ভিডিওতে পিটার হাস এবং তার দূতাবাসের সহকর্মীদের হাস্যোজ্জ্বল মুখে রক্তদান করতে দেখা গেছে।
ভিডিও পোস্ট করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস লিখেছে যে, “সকলের স্বাস্থ্যের জন্য রক্তদান অপরিহার্য! ঢাকার দূতাবাসে আমরা বাংলাদেশের জনগণের জন্য আমাদের দায়িত্বটুকু পালনের চেষ্টা করি। আমাদের কর্মীরা এভারকেয়ার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান করেছেন। রক্তদান করুন, জীবন বাঁচান!"
