হুমায়ূন আহমেদের নাটকের আলোচিত ১১ সংলাপ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৪০ পিএম

আজ ১৩ নভেম্বর সোমবার বাংলা সাহিত্যের জ্যোতির্ময় লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী। যার হাত ধরে সৃষ্টি হয়েছে হিমু, মিসির আলি, রূপা, শুভ্রদের মতো তুমুল জনপ্রিয় অদৃশ্য সব চরিত্র।

জনপ্রিয় সব চরিত্র দিয়ে আপন সৃষ্টিশীলতায় মোহাচ্ছন করে রেখেছিলেন পাঠককে। সেই সূত্রে ধারণ করেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ও জননন্দিত কথাসাহিত্যিকের পরিচয়টি। জন্মদিনে পাঠকদের জন্য তাঁর নাটকের ১১ টি আলোচিত সংলাপ উল্লেখ করা হলো-

১. কোথায় যে গেলেন, এখনো ঠিক বুঝতে পারছি না। তবে পৃথিবীতে যে নেই এটা বেশ বুঝতে পারছি।
নাটক- বহুব্রীহি

২. মাইরের মধ্যে ভাইটামিন আছে
নাটক- কোথাও কেউ নেই 

৩. তোকে কফিনে শুইয়ে ডালাটা বন্ধ করে রাখা দরকার
নাটক- আজ রবিবার

৪. আমার নাম কমলা, চেহারা সুন্দর তো, তাই সবাই ডাকে কমলা সুন্দরী
নাটক- অয়োময়

৫. মেয়েদের ধর্ম হলো তারা যাকে লাইক করে তাকে খুব যন্ত্রণা দেয়
নাটক- আজ রবিবার

৬. গড কি তোর একার নাকি, বল আওয়ার গড 
নাটক-আজ রবিবার

৭. কুকুররে কুত্তা কইলে কুকুর মাইন্ড করে
নাটক-কোথাও কেউ নেই

৮.কিছু দোয়া-কালাম পড়েছিলাম। আপনাকে একটা ফুঁ দেই? 
বুয়া বিলাস

৯. আমরা যারা ফেল করেছি, তারা এখন কী করবে? 
গৃহসুখ প্রাইভেট লিমিটেড

১০. গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কখন? 
নাটক-বৃক্ষ মানব

১১. ইয়া মুকাদ্দিমু বলে ডান পা আগে বাড়াও। 
নাটক-উড়ে যায় বকপক্ষী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত