স্ত্রীকে ডিভোর্স দেওয়ায় সামাজিক মাধ্যমে রাফসানকে তুলোধুনো

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

রাফসানকে রীতিমতো প্রতারক বলছেন নেটিজেনরা। এক ফেসবুক স্ট্যাটাসে সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘোষণা করেছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। এমন ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে এবং নানা রকম কথা ছড়াচ্ছে।

এসব চর্চার মুখ্য কথাই হচ্ছে রাফসান একজন প্রতারক। নেটিজেনরা রাফসানের প্রসঙ্গ টেনে এনে বলছে, সব পুরুষেরই চরিত্র একটু আধটু খারাপ। বিয়ে করতে হলে একটু ধনি দেখেই বিয়ে করা উচিত। সামাজিক মাধ্যমে তীব্র তোপের মুখের মুখে পড়েছেন রাফসান।

এছাড়াও বিচ্ছেদ নিয়ে যে পোস্ট দিয়েছেন রাফসান সেখানে সানিয়া এশার অনেক বন্ধুই রাফসানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকেই বলছেন রাফসান প্রতারণা করেছেন এশার সঙ্গে। অন্যদিকে, গায়িকা জেফারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়াচ্ছে, যা ক্রমাগত আলোচনার কেন্দ্রে আসছে।

এদিকে রবিবার রাতে ফেসবুক পোস্টে সানিয়া এশা জানান, আমার অনুমতি ছাড়া এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই সে বিচ্ছেদের ঘোষণা করে দিয়েছে। তিনি বলেন, ডিভোর্স লেটারে নিজে স্বাক্ষর করে সেটার নোটিশ পাঠিয়েছে। বিচ্ছেদ কার্যকর হবার জন্য যে তিন মাস সময় লাগে সেটার সময়ও দেয়নি। তার আগেই ঘোষণা করে দেয়। তার হঠাৎ এমন ঘোষণায় আমি অবাক হয়েছি, রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছি। মানসিকভাবে স্বাভাবিক পর্যায়ে নেই, একদমই ভেঙে পড়েছি।
 
এশা আরও বলেন, আমি কখনোই বিচ্ছেদ চাইনি। এটা কখনোই মিউচুয়াল সিদ্ধান্ত নয়। আমি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে গেছি আমার বিয়েটা টিকিয়ে রাখার জন্য। কিছু মেজর ইস্যুজ ছিল যেগুলোর জন্য আমি নিজেই হয়তো সব শেষ করে দিতে পারতাম। কিন্তু একটা মেয়ে কখনোই চায় না তার সংসার টা ভেঙে যাক। অনেক বিষয় আছে যেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না। তবে এটা বলতে চাই, আমার স্বামী এবং আমার বিয়েটাই ছিল আমার প্রথম প্রায়োরিটি।

তিনি আরও বলেন, এভাবে আমি নিজেই হয়তো সংসার আর চালিয়ে যেতে পারতাম না কিন্তু আমার এতটুকু বিশ্বাস ছিল, অন্তত সঠিক আইনী উপায়ে কিংবা যেটা সত্যি সেটা সবার সামনে এক্সেপ্ট করে সত্যিটা মেনে নিয়ে সবার সামনে ঘোষণা দেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত