আমার সব কষ্টগুলো সে, ভালোলাগা গুলোও: রাফসানের স্ত্রী 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

বিচ্ছেদ ইস্যুতে এখন চর্চায় উপস্থাপক রাফসান সাবাব ও সানিয়া এশা। ভালোবেসে বিয়ে করেছিলেন। তিন বছর সংসারের পর হঠাৎ ঘোষণা দিয়ে বিচ্ছেদের পথে হাঁটলেন রাফসান। তবে এই বিচ্ছেদ কিংবা বিচ্ছেদের ঘোষণা কোনটাতেই সম্মতি ছিল না তার স্ত্রীর।

এ নিয়ে সোশ্যালে নিজের অবস্থান ব্যাখ্যাও করেন এশা। তিনি জানান, বিচ্ছেদের সিদ্ধান্তটা মিউচুয়াল ছিল না, শুধু রাফসানের একার সিদ্ধান্ত। এশা অনেক চেষ্টা করেছেন সংসারটা টিকিয়ে রাখতে কিন্তু পারেননি। রাফসানের এমন ঘোষণায় রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। মানসিকভাবে দুর্বল এবং ভেঙে পড়েছেন।

 

এরমধ্যেই গত বছরের দেওয়া সানিয়া এশার একটি স্ট্যাটাস সোশ্যালে ঘুরে বেড়াচ্ছে, ইতিমধ্যে ভাইরাল। সেই পোস্টে রাফসান সাবাবের সঙ্গে নিজের ছবি শেয়ার করে এশা লেখেন, ‘ঘুমের মাঝে নাকি হঠাৎ হঠাৎ কথা বলার অভ্যাস আছে আমার, ওর কাছেই জানতে পারি প্রথম। কালকে রাতে ফিসফিস করে বলেছি, ‘তুমি থাকলে আর কিছু লাগে না আমার। সব ভুলে যাই আমি। চারিদিকে শুধু শান্তি আর শান্তি।’

তিনি আরও লেখেন, ‘ভালোবাসা এমন হয় সত্যি জানা ছিল না আমার! এক অদ্ভুত রকমের টান, যার দেখা মিলবে জীবনে কখনো ভাবি নাই। আমার সব কষ্টগুলোও যেমন সে, আমার সব ভালোলাগা গুলোও সে। দিন যত যাচ্ছে, পরিমাণ মনে হয় ততই বাড়ছে। রাফসান সাবাব এই অসাধারণ অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।’ 

<a href="https://www.deshrupantor.com/admin/content_management/content_management/https%3A%2F%2Fwww.facebook.com%2Fshaniashamsun.esha%2Fposts%2Fpfbid02eXGHVEFFc8PLHKM4HNA9b2aKnss93B79pn1CBHkS8cQQv5mQBdykNdU6iet39A16l&show_text=true&width=500"" rel="follow">

সানিয়া এশার এই স্ট্যাটাস এখন ফেসবুকের হোমপেজে ঘুরছে। কেউ কেউ শেয়ার করে মন্তব্য করছেন। একজন লেখেন, ‘উপসংহারে যদি বিচ্ছেদই থাকে, তবে সূচনা কেনো এতো মধুর?’

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব। এর আগে আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’ উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা পান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত