মা হয়েছে আদরের কুকুর, দাওয়াত পেল ৪০০ অতিথি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম

আদরের পোষা কুকুর মা হয়েছে। একসঙ্গে জন্ম দিয়েছে নয় সন্তানের। আর এই আনন্দে পোষা কুকুর ও তার সন্তানদের জন্য ব্যাপক খাওয়া-দাওয়ার আয়োজন করলেন মালিক। শুধু তা-ই নয়, এতে নিমন্ত্রণ করলেন পাড়া-প্রতিবেশীসহ ৪০০ জন অতিথিকে। লাখ টাকা খরচ করে খাওয়ানো হলো তাদের।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের এই কাণ্ড হইচই ফেলে দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই পোষা কুকুরের মালিকের নাম রাজকালি। তার বাড়ি উত্তরপ্রদেশের হামিরপুর জেলায়।

রাজকালি জানান, তার কাছে পোষা কুকুর সৌভাগ্যের প্রতীক। তাই তার সন্তানপ্রসবের আনন্দ উদ্‌যাপন করতেই ঢালাও দাওয়াতের ব্যবস্থা করেছিলেন।

তিনি জানান, তার পোষা কুকুরের নাম চাটনি। যেদিন থেকে এই দেশি কুকুর জীবনে এসেছে তার পারিবারিক সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত