নির্বাচন কমিশনের নির্দেশনা মতে কাজ করবে পুলিশ : ডিবি প্রধান

‘তফশিল ঘোষণাকে ঘিরে ও ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মতে কাজ করবে পুলিশ। বিদেশে বসে করা উস্কানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সো জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। 

আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিবি প্রধান। এসময় তিনি আরও বলেন, তফশিল ঘোষণাকে ঘিরে ও ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হারুন অর রশীদ বলেন, জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রোল টিম কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত