বিশ্বকাপে ফিফটির রেকর্ড কোহলির

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

সিডনি ও ম্যানচেস্টারে ভক্তদের হৃদয় ভেঙেছিলেন বিরাট। ঘরের মাঠ মুম্বাইয়ে এবার সেই দায় শোধ করলেন। নিউজিল্যান্ডের সঙ্গে আসরের প্রথম সেমিফাইনালে ফিফটি করেছেন বিরাট। বিশ্বকাপের নকআউট পর্বে এটাই সর্বোচ্চ ইনিংস বিরাটের। এর আগের তিন সেমিতে তার ইনিংসগুলো ছিল ৯, ১, ১। সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি আটবার পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড গড়লেন তিনি। ছাপিয়ে গেলেন শচিন টেন্ডুলকার ও সাকিব আল হাসানকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে রিকি পন্টিংয়ের সর্বোচ্চ রান ছাপিয়ে গেছেন এই ম্যাচেই। এবার ফিফটি করে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ডে ছুঁলেন পন্টিংকে। তাদের দুজনেরই পঞ্চাশোর্ধ ইনিংসের সংখ্যা ২১৭টি। সামনে আছেন শুধু শচিন টেন্ডুলকার, ২৬৪ বার পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন শচিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত