মাঝেমধ্যেই আলোচনায় আসেন তসলিমা নাসরিন। অনেক কথা সরাসরি বলে দেন। যা নিয়েই শুরু হয় তোলপাড়, আলোচনা-সমালোচনা।
গেল সোমবার ফেসবুকে এক পুরোনো ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে খাটে শুয়ে রয়েছেন তসলিমা, সঙ্গে দুই পুরুষ এবং এক মহিলা।
১৫ বছর পুরোনো সেই ছবি নিয়ে এক সময় বিতর্কের ঝড় উঠেছিল। এই ছবি নিয়েও আলোচনা কম হয়নি। এবার সেই ছবি নিয়ে বিস্তারিত জানালেন তিনি।
এই লেখিকা বললেন, আমিই কোনো এক সময় ছবিটি ফেসবুকে পোস্ট করেছিলাম। পনেরো বছর আগের ছবি এটি। এখন ছবিটি লুফে নিয়ে মাদ্রাসার কতগুলো মূর্খ মোল্লা যত্র-তত্র পোস্ট করছে আর বলছে এখানে গ্রুপ সেক্স হচ্ছে। আমি শুধরে দিয়ে বলেছি, এটি গ্রুপ সেক্সের দৃশ্য নয়। কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করে না যে এটি গ্রুপ সেক্সের দৃশ্য নয়। আমি বলেছি দুটো ছেলে আর দুটো মেয়ের ঘরোয়া আড্ডার দৃশ্য এটি। কিন্তু তারা তাও বিশ্বাস করে না। তাদের দৃঢ় বিশ্বাস আমি তিনটে পুরুষের সঙ্গে সেক্স করছি।’
ছবিতে তার সঙ্গে থাকা বাকি তিনজনের পরিচয়ও জানান তসলিমা। তিনি বলেছেন, ‘এই দৃশ্যটি ভীষণ রকম একটি নন-সেক্সের দৃশ্য। ছবিটির সামনের দিকে আছেন কবি সুমিতাভ ঘোষাল এবং শিল্পী বিপ্লব মন্ডল, বিপ্লব মন্ডল ধরে আছেন সুমিতাভ ঘোষালের হাত, পেছনে আমি এবং এককালের ভলিবল প্লেয়ার উস্রি মজুমদার। উস্রি পেছন থেকে আমাকে আলতো করে ধরে রেখেছে। বিপ্লব সারা সকাল আর সারা দুপুর ছবি এঁকেছে ক্যানভাসে। আমরা ওঁর আঁকা দেখে মুগ্ধ হয়েছি, এবং চা বিরতির সময় কবিতা আর ছবি নিয়ে আলোচনা করার মাঝখানে এই ছবিটি তোলা হয়।’
