বিশ্ব টয়লেট দিবসে জেনে নিন ১০ পরামর্শ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম

প্রতি বছর ১৯ নভেম্বর (রবিবার) পালিত হয় বিশ্ব টয়লেট দিবস। টয়লেট ঘরের প্রয়োজনীয় অংশ। এটি যে কতটা জরুরি, তা সকালে প্রয়োজনের সময় বাথরুম খালি না থাকলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়।

একটা সময় ঘর থেকে দূরে টয়লেট নির্মাণের প্রথা ছিল। এখন সেই দিন পাল্টেছে। আসুন জেনে নিই টয়লেট বিষয়ক ১০টি পরামর্শ।

১. টয়লেট বানানো উচিত উত্তর বা উত্তর-পশ্চিম দিকে। কখনোই দক্ষিণ, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে টয়লেট বানাবেন না।

২. টয়লেটের পশ্চিম, দক্ষিণ অথবা উত্তর-পশ্চিম দিক করে কমোড বসালে তা ভালো।

৩. বাস্তু অনুসারে কখনো রান্নাঘরের পাশে বা সামনে টয়লেট থাকা উচিত নয়।

৪. বাথরুমের বালতি সব সময় পানিতে ভর্তি করে রাখবেন। বালতিতে পানি না থাকলে তা উল্টে রাখুন।

৫. টয়লেটে নীল রঙের বালতি রাখা শুভ। এর ফলে পজিটিভ এনার্জি থাকে।

৬. টয়লেটের দরজা সব সময় বন্ধ রাখুন।

৭. টয়লেটের ট্যাপ থেকে যেন টপ টপ করে পানি না পড়ে এ বিষয়ে সতর্ক থাকুন।

৮. টয়লেটে গিজার, ফ্যান, আলোর মতো বৈদ্যুতিক সামগ্রীর সুইচ বোর্ড দক্ষিণ-পূর্ব দিকের দেয়ালে বসান।

৯. টয়লেটের দেয়ালের জন্য সব সময় হালকা রং এবং হালকা রঙের টাইলস বেছে নিন।

১০. টয়লেটে একটি জানালা থাকা জরুরি। জানালা পূর্ব, উত্তর বা পশ্চিম দিকে থাকা ভালো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত