প্রবীর মিত্রের ইসলাম গ্রহণের খবর মিথ্যা

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম

সামাজিক মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়েছে প্রবীর মিত্র ধর্মান্তরিত হয়েছেন। বলা হচ্ছে, তিনি সনাতন ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। আসলে গুঞ্জনটি শুধুই গুঞ্জন। এর কোনো সত্যতা নেই। এ নিয়ে প্রবীর মিত্রের পরিবার বিব্রত ও বিরক্ত। এই গুঞ্জনের উৎস কোথায়, সেটাও জানে না পরিবার।

প্রবীর মিত্রের ছেলে মিথুন চাঁদ সোমবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, আমার বাবা ধর্মান্তরিত হননি। এই গুজব কোথা থেকে ছড়াল জানি না। আমাকে বেশ কয়েকজন ফোন দিয়েও জানতে চাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বেশ বিব্রত একই সঙ্গে বিরক্ত। এসব গুজব কারা ছড়ায়, কিভাবে ছড়ায় আমি ঠিক জানি না। 

এদিকে, গুঞ্জনের উৎস জানা না গেলেও শোবিজ সংশ্লিষ্টরা মনে করছেন  কিছুই ইউটিউব চ্যানেল থেকে নিয়ম করে এমন গুঞ্জন ছড়ানো হয়। মূলত ভিউ বাড়ানোর জন্য এমন কাজ করা হয়। কিছু ফেসবুক পেইজ রিচ বাড়ানোর জন্যও এমন কাজ করে থাকে। কিছু অখ্যাত অনলাইন পোর্টাল এসব সোর্স থেকে নিউজ করে দেয়, ফলে গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত