বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া আছে ফুরফুরে মেজাজে। তবে বসে থাকার জো নেই। আগামী ২৩ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজ শেষেই আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে। সেই সফরের আগে আজ দল ঘোষণা করেছে পিসিবি। যেখানে নতুন মুখ দুটি। এছাড়া ফিরেছেন পেসার ফাহিম আশরাফ ও মীর হামজা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক হয়েছেন ওয়াহাব রিয়াজ। তার নির্বাচনাধীন প্রথমবার দল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়া সফরের জন্য ১৮ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে অধিনায়ক হিসেবে দেখা গেছে শান মাসুদের নাম। বাবর আজম নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর তাকে দেশটির সাদা পোশাকের অধিনায়ক করা হয়েছে।
এই দলে প্রথমবার ডাক পেয়েছেন এমন দুজন হলেন সাইম আইয়ুব ও খুররাম শেহজাদ। কায়েদ-ই-আজম ট্রফির সবশেষ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তারই পুরস্কার হিসেবে প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। করাচি হোয়াইটসের হয়ে চার ম্যাচে ৫৫৩ রান করেছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। টুর্নামেন্টের ফাইনালে ফয়সালাবাদের বিপক্ষে ম্যাচ জয়ী ডাবল সেঞ্চুরিসহ তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। তিনি ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপেও ফর্ম অব্যাহত রেখেছিলেন, যেখানে তিনি টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতেন। সর্বোচ্চ রান সংগ্রহকারীও হন তিনি।
এই দলে জায়গা পাওয়া আরেকজন খুররাম শেহজাদ। এই ডানহাতি পেসারও কায়েদ-ই-আজম ট্রফিতে সবশেষ মৌসুমে ২০.৩১ গড়ে ৩৬ উইকেট নিয়েছিলেন। সদ্য শেষ হওয়া পাকিস্তান কাপে ১৬.৬২ গড়ে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার।
আগামী ১৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে পার্থে। আগামী ৭ জানুয়ারি সিডনিতে শেষ হবে সাদা পোশাকের সিরিজটি।
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
