আবার দেখা হবে তাদের

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম

দুজনই ইউরোপ ছেড়ে যাওয়ায় মেসি রোনালদো লড়াই মিস করছে ফুটবল প্রেমীরা। প্রায় ১৫ বছর ছিল লড়াইটা। ৮০০ গোল করেছেন দুজনে। জিতেছেন ১৩ টি ব্যালন ডি অর। বয়স হয়ে গেছে দুজনেরই।

রোনালদো সৌদি ক্লাব থেকে, মেসি মায়ামি থেকে আবার ইউরোপ থেকে ফিরবেন ইউরোপে, আবার মাঠে উত্তাপ ছড়াবে তাদের ফুটবল লড়াই এমনটা কেউ আশা করেন না।

রোনালদো তো তাদের লড়াইয়ের ইতিই টেনে দিয়েছেন, 'দুজনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে। এটা ভালোই ছিল, দর্শকেরা পছন্দ করতেন। রোনালদোকে যাঁরা পছন্দ করেন তাঁদের মেসিকে ঘৃণা করতে হবে না। কিংবা এর উল্টোটা। আমরা ভালোই করেছি, ফুটবলের ইতিহাস পাল্টেছি। গোটা বিশ্বেই আমাদের সম্মান করা হয় এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তবে ফেব্রুয়ারিতে একটা সুযোগ হচ্ছে ফুটবলপ্রেমীদের মেসি রোনালদো দ্বৈরথ দেখার। রিয়াদ সিজন কাপে আল নাসর খেলবে ইন্টার মায়ামির সঙ্গে। প্রীতি ম্যাচ খেলতে রিয়াদে আসবেন লিওনেল মেসি তার দল নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত