আফগানিস্তানে এক বছর আগের তুলনায় রপ্তানি কমেছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সৌর বছরের প্রথম সাত মাসে বিদেশে ১১৫ মিলিয়ন ডলারের শুকনো ফল রপ্তানি করেছে আফগানিস্তান, যা গত সৌর বছরের প্রথম সাত মাসের তুলনায় ২৫৫ মিলিয়ন ডলার কম।
টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, গত সৌর বছরের প্রথম সাত মাসে ৩৭০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। এবার যে পরিমাণ শুকনো ফল রপ্তানি হয়েছে তা পাঠানো হয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ইরানে। দেশটির বেশিরভাগ শুকনো ফল এসব দেশে রপ্তানি করা হয়।
গত সৌর বছরে দুই বিলিয়ন ডলারেরও বেশি পণ্য বিদেশে রপ্তানি করেছিল আফগানিস্তান। এর মধ্যে শুকনো ফল রপ্তানি একটি বড় আকারের বৈদেশিক মুদ্রা নিয়ে এসেছিল।
