আর্জেন্টিনা দলের সবাই চান ‘স্কালোনি থাকুক’ তাদের কোচ হয়ে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:৪৬ এএম

সুপার ক্লাসিকোতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে উদযাপন শেষ করতে না করতেই আলবিসেলিস্তে কোচ লিওনের স্কালোনি আভাস দেন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মার্সেলো বিয়েসলার মতো করে বলেন, ‘এ কাজের জন্য পূর্ণ শক্তির কাউকে দরকার। ভবিষ্যত নিয়ে ভাবার সময় এসে গেছে।’

স্বাভাবিকভাবেই স্কালোনির এমন কথা বলাটা খেলোয়াড়দের কাছে ধাক্কা হয়ে এসেছে। আর্জেন্টিনার বিখ্যাত সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপে ম্যাচের নায়ক ও একমাত্র গোলদাতা ওতামেন্দির কণ্ঠে বিস্ময় ফুটে উঠে। বলেন, ‘আমি মনে করি বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। আমরা এখনও তার সঙ্গে কথা বলিনি এবং আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এরপর দেখব কী হয়।”

ডিফেন্ডার রোমেরো আশা প্রকাশ করেছেন, “আশা করব, এভাবেই যেন চলতে থাকে, তবে আমি সত্যটা জানি না।”

মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোর গলায় বলেছেন, ‘ডাগআউটে স্কালোনিকে তাদের লাগবেই। আমাদের অবশ্যই তার ভাবনাকে সম্মান করতে হবে। তবে আশা করি, তিনি চলে যাবেন না। আমরা চাই তিনি আজীবন দায়িত্বে থাকুন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত