জিয়াউল হক পলাশ অভিনয়শিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়। নাটক ও বিজ্ঞাপনেরও নির্দেশনা দেন তিনি। এসবের বাইরে তার আগ্রহের অন্যতম জায়গা ক্রিকেট। ক্রিকেট ম্যাচ থাকলে তিনি টিভির সামনে বসে যান। শুধু খেলাই নয়, বিভিন্নজনের বিশ্লেষণও দেখেন।
পলাশের ভাষ্য, ক্রিকেট আমার আগ্রহের জায়গা। অভিনয়শিল্পী হয়ে গেছি, কিন্তু মনে মনে ভীষণভাবে চাইতাম একজন ক্রিকেটার হব। অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা আমাকে দারুণভাবে আকৃষ্ট করতো। ইচ্ছে ছিল ম্যাকগ্রার মতো পেসার হব। হইনি।
