হরিনাকুন্ডুতে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কামরুজ্জামান শামীম মিয়া (৪৩) নামের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে নয়টার সময় বাড়ির সামনে খালের ধারে এ ঘটনাটি ঘটে। নিহত শামীম হোসেন একই উপজেলার শুড়া গ্রামের গোলাম রসুল নান্টু মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, রাতে বাড়ির সামনে খালের ধারে বসে ছিল শামীম সেসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি, কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এতে শামীম ঘটনাস্থলেই মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর প. প. কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত