গাজায় অভিযানে প্রচুর অর্থ জব্দের দাবি ইসরায়েলি বাহিনীর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্ত এলাকায় হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা ও অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নগদ প্রায় পাঁচ মিলিয়ন ইসরায়েলি শেকেল বা ১৩ লাখ ডলার জব্দের তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।

ইসরায়েলি মন্ত্রণালয় বলছে, গত মাসে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে ইরাকি দিনার, জর্ডানিয়ান দিনার এবং মার্কিন ডলার ও পাওয়া গেছে।

বিবৃতিতে আরও জানানো হয় যে, নগদ অর্থ ও সম্পদগুলো হামাসের ঘাঁটি এবং সংগঠনটির নেতাদের বাড়ি থেকে জব্দ করা হয়েছে।

ইসরায়েলের স্থল অভিযানে জব্দকৃত এসব অর্থ দেশটির কোষাগারে জমা করা হবে বলে বিবৃতিতে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। কাতারের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির মধ্যদিয়ে গাজায় হামলা, বোমাবর্ষণ ও অভিযান বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত