শপথ নিয়েই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বললেন ‘অর্থনীতি ঠিক করতে হবে’

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম

নিউজিল্যান্ডের ৪২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্রিস্টোফার লুক্সন (৫৩)। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার কমানোর অঙ্গীকার নিয়ে সোমবার (২৭ নভেম্বর) এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে দীর্ঘ ছয় বছর ধরে ক্ষমতায় থাকা লেবার পার্টি নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে হেরে যায়। সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের পদত্যাগের পর ছয় সপ্তাহ আগে জাতীয় নিবার্চনে দলটির ভরাডুবি হয়, জয়ী হয় ক্রিস্টোফার লুক্সনের কনজারভেটিভ ন্যাশনাল পার্টি।

ক্রিস্টোফার লুক্সন আগে এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছেন। নিউজিল্যান্ডের নতুন জোট সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর তিনি বলেন, এটি সম্মানজনক ও দুর্দান্ত দায়িত্ব, যা আমাদের অর্থনীতি ঠিক করতে পারে। আমরা জীবন যাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি কমাতে চাই। এতে সুদের হার কমে যাবে। খাবারের দাম সাশ্রয় হবে।

লুক্সান জানিয়েছেন, তার মন্ত্রিসভা প্রথম কার্য দিবসে ১০০ দিনের পরিকল্পনা নির্ধারণ করতে আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠক করবে। ন্যাশনাল পার্টি বলছে, তারা অপরাধ দমন ও শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ এবং পরিকল্পিত জ্বালানি কর বৃদ্ধি বাতিল করতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত