সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১০:০২ পিএম

সোনারগাঁও ইউনিভার্সিটিতে (এসইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনের তারিখ ও ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সমাবর্তনের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হবে। সোনারগাঁও ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস এম নূরুল হুদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে ইউনিভার্সিটির স্প্রিং-২০২১ হতে সামার-২০২৩ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী ছাত্র-ছাত্রীগণকে আগামী ২২ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান করা হয়।

সমাবর্তন উপলক্ষে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ মহৎ এক উদ্যোগ গ্রহন করেছেন, তা হলো বিশ্ব প্রকৃতির তীব্র তাবদাহ ও জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় শামিল হতে ‘গাছ লাগন পরিবেশ বাচাঁন’ স্লোগানে  বৃক্ষরোপন কর্মসূচি। কর্মসূচিতে রয়েছে একজন গ্রাজুয়েট যদি ২টি গাছ লাগিয়ে একটি ভিডিও কন্টেন তৈরি করে, তার ফেসবুক পেইজে আপলোড করে এবং লিংকটি সমাবর্তন রেজিস্ট্রেশন গ্রুপে শেয়ার করলে, তার জন্য থাকছে সমাবর্তনের ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি থেকে ৫০০ টাকার বিশেষ ছাড়। এছাড়া অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের মধ্য থেকে লটারীর মাধ্যমে নির্বাচিত ১০ জন বিজয়ীর থেকে ১ম বিজয়ীকে ৫০ হাজার টাকা, ২য় বিজয়ীকে ল্যাপটপ, তৃতীয় বিজয়ীকে স্মার্টফোন ও বাকি ৭ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে সমাবর্তনের প্রাক্কালে অন্তত: ১০ হাজার বৃক্ষ রোপন করা সম্ভব হবে বলে আশা করেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান।

তিনি বলেন, ‘এ বৃক্ষ রোপন কার্যক্রমে অংশগ্রহন করে তুমিও হতে পার বিজয়ীদের একজন এবং সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে সবুজ শ্যামল সোনার বাংলা গড়ার গর্বিত অংশীদার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত