দ্রুত গলতে থাকা অ্যান্টার্কটিকা দেখলেন জাতিসংঘ প্রধান

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

আগামী সপ্তাহে দুবাইতে শুরু হবে কপ-২৮ জলবায়ু সম্মেলন। এর আগেই দ্রুত গলতে থাকা অ্যান্টার্কটিকা পরিদর্শন করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, সম্মেলনে দেশগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাসের নির্গমন হ্রাসের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করবে।

গুতেরেস অ্যান্টার্কটিকায় তিন দিনের সরকারি সফরে ছিলেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক কিং জর্জ দ্বীপে এদুয়ার্দো ফ্রেই বিমান বাহিনী ঘাঁটিতে একটি সরকারি সফরে তার সঙ্গে যোগ দেন। অবশ্য গুতেরেসের নৌকায় করে কলিন্স এবং নেলসন হিমবাহ পরিদর্শনের কথাও ছিল।

গুতেরেস দুবাইতে শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন দেশগুলোর জন্য ‘পর্যাপ্ত সময়সীমার মধ্যে জীবাশ্ম জ্বালানির বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়ার’ সুযোগ হিসেবে অভিহিত করেছেন, যাতে বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি প্রাক-শিল্প তাপমাত্রা থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের (২ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) বেশি না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত