চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই : বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম

বাজারে চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, চিনি আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। তাছাড়া দেশি চিনির উৎপাদন নেই এবং ভারতীয় চিনি আমদানিও বন্ধ রয়েছে। 

আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিনির দাম না কামানো হলেও বাণিজ্যমন্ত্রীর দাবি, শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগীসহ অনেক খাদ্য পণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে। 

এদিকে, পোশাকশিল্পে উদ্যোক্তাদের কোনো ধরনের উদ্বিগ্ন না হওয়ার কথা জনান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন, আমেরিকা-ইউরোপ এমন কিছু করবে না যাতে বাংলাদেশের পোশাকশিল্পে প্রভাব পড়ে। এজন্য উদ্যোক্তাদের কোনো ধরনের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

টিপু মনুশি আরো বলেন, এবারের নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য এই নির্বাচন। রংপুরের উন্নয়নের দায়িত্বভার কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই তাই উত্তরের উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, উত্তরে গ্যাস আসায় অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। উত্তরের মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে হলে আগামী বছর প্রধানমন্ত্রী এই ঘোষণা নিজেই দেবেন। সেই সাথে আগামী ৫ বছরের মধ্যেই শিক্ষা, চাকরি, যোগাযোগ, স্বাস্থ্য ও ভারী শিল্প স্থাপনের মাধ্যমে অন্যান্য স্থানে জায়গা করে নেবে রংপুর বলে প্রত্যাশা করেন বাণিজ্যমন্ত্রী। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত