সন্দেহ রোগ আর মিথ্যাবাদীর গল্প

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম

জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহানের সন্দেহ রোগ। সব কিছুতে যাকে তাকে সন্দেহ করে সে। অন্যদিকে দারুণ মিথ্যাবাদী তটিনী। দুজনের এই অভ্যাসগুলো মানসিক রোগে পরিণত হয়। বন্ধু-বান্ধব তাদের দেখলেই পালিয়ে যায়। সবাই তাদের সাইকো ভাবে। একটা সময় পরিবার তাদের তাদের মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু তারা কি শেষ পর্যন্ত সঠিক পথে আসবে? 

এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মিসম্যাচ’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়ান রোহান ও তানজিম সাইয়ারা তটিনি। আরও দেখা যাবে তারিক আনাম খানকে।

প্রযোজক জামাল হোসেন বলেন, আমি বরাবরই চেষ্টা করি ভালো গল্পের নাটক আমার চ্যানেলে প্রকাশ করতে। যে গল্পে সোশ্যাল ম্যাসেজ তাকে সে রকম গল্পের নাটক আমি প্রাধান্য দিয়ে থাকি। এ নাটকে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের জন্য বিশেষ বার্তা আছে।’

রাফাত মজুমদার রিংকু বলেন,  আমার প্রায় সব নাটকে সোশ্যাল বার্তা তাকে। এরমধ্যে আমার নির্মিত কয়েকটি নাটকে দর্শক সেটি দেখেছেন। এ নাটকেও দর্শক নতুন কিছু দেখতে পাবে

বৃহস্পতিবার রঙ্গন মিউজিকের ইউটিউবের চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত