দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সিদ্দিকী পরিবারের দুই ভাইসহ ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত মোজহারুল ইসলাম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী ও তার ছোটভাই মুরাদ সিদ্দিকী, স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের কন্যা ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা,জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার লিয়াকত আলী,জাকের পার্টির মোন্তাজ আলী, তৃণমূল বিএনপির শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির শুকুর মামুদ, জাতীয় পার্টি (জেপি) সাদেক সিদ্দিকী,জাসদ (ইনু) এস,এম,আবু মোস্তফা।
বৃহস্পতিবার বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শাহাদাত হুসেইনের নিকট ৮ জন টাঙ্গাইল রিটার্নিং কর্মকর্তার নিকট ২ জনসহ মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
