রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি শেয়ার করা হয় অভিনেত্রী অপি করিমের ফেসবুক পেইজ থেকে। ফেসবুক হ্যান্ডেলে লেখা হয় এতো বড় ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি!
কিন্তু আদতে কি এটা অপি করিমের নিজস্ব ফেসবুক পেইজ? দেশ রূপান্তরকে সরাসরি এ প্রশ্নের জবাব দিলেনব অভিনেত্রী। বললেন, এটা আমি অপারেট করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কম থাকি। অন্য কেউ এর ফায়দা নিচ্ছে।
ভূমিকম্পে কেমন অনুভূতি হয়েছিল নেটিজেনরা অভিনেত্রীর নামের ফেসবুক পেইজের পোস্টে মন্তব্য করে জানাচ্ছেন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি. রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এতে কেউ হতাহত হওয়া বা কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
