হাঁটু ব্যথা কেন হয়, দ্রুত সেরে উঠুন ঘরোয়া উপায়ে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ এএম

ইদানিং অনেকের দেহে হাঁটু ব্যথার প্রবনতা বেশি দেখা যাচ্ছে। অনেকেই ভেবে থাকেন বয়স হচ্ছে তাই হাঁটু ব্যথা হচ্ছে। তবে হাঁটু ব্যথার সঙ্গে বার্ধক্যের কোনো সম্পর্ক নেই। যে কোনো বয়সে হাঁটুতে ব্যথা হতে পারে। শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি হলে হাঁটুতে ব্যথা হয়। অনেকক্ষণ বসে কাজ করলেও হাঁটু ব্যথা হতে পারে। অনেকে আবার হাঁটু ব্যথার কারণ খুঁজে পাচ্ছেন না। তবে হাঁটু যন্ত্রণা কমাতে শরীরচর্চার বিকল্প নেই। সেগুলো ঘরে বসেই করতে পারেন-

 ১. ফ্লোর ম্যাটে সোজা হয়ে শুয়ে পড়ুন। টানটান রাখতে হবে শরীর। দু’হাতের তালু নিচে রাখতে হবে। এবার বাম পা আস্তে আস্তে উপরে তোলার চেষ্টা করতে হবে। যতদূর সম্ভব, আস্তে আস্তে একটু বেশি তোলার চেষ্টা করতে হবে। পাঁচ সেকেন্ড উপরে রাখতে হবে। পরে ধীরে ধীরে নামিয়ে নিতে হবে। একইভাবে ডান পা-ও করতে হবে। এতে আপনার হাঁটু ব্যথা উপশম হবে।

 ২. এ ব্যায়ামটা দাঁড়িয়ে করতে হবে। হাত দু’টি সামনের দিকে উঠাতে হবে। চাইলে মুঠ করেও নিতে পারেন। আস্তে আস্তে বসার চেষ্টা করতে হবে। অর্ধেক বসতে হবে, পুরোপুরি নয়, অর্ধেক বসে উঠে পড়তে হবে। এভাবে অন্তত ১০ বার করতে হবে। এটি করলে ব্যথা কম থাকবে। কিংবা ব্যথা হলেও কমে যাবে।
 
 ৩. আবার বিছানায় টান টান হয়ে শুয়ে পড়তে হবে। হাঁটুর তলায় একটি বালিশ দিয়ে নিতে হবে। এবার হাঁটু টেনে উপরের দিকে তোলার চেষ্টা করতে হবে। ওই অবস্থায় ধরে রাখুন ১০ সেকেন্ড। একসঙ্গে দু’টি হাঁটুতেই এই ব্যায়াম করতে পারেন। নিয়ম করে করলে এতে অনেক উপকার পাওয়া যায়।

৪. পা প্রসারিত করে বসতে হবে, হাত পিছনের দিকে আঙ্গুল দিয়ে বাইরের দিকে নির্দেশ করতে হবে। মাথা এবং মেরুদণ্ড সোজা রাখতে হবে। গভীরভাবে শ্বাস নিতে হবে। দুই হাঁটুকে তুলে চেপে ধরতে হবে। তারপর শ্বাস ছাড়তে হবে আর নিতে হবে। এভাবে ৫-১০ সেকেন্ড করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত