প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতারা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ১৪ দলীয় জোটের শরিকরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর গণভবেন এ বৈঠক শুরু হয়।

বৈঠক উপলক্ষে মাগরিবের পর থেকে গণভবনে প্রবেশ করেন জোট নেতারা। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশরসহ শরিক দলের শীর্ষ নেতারা গণভবনে প্রবেশ করেন।

জানা গেছে, জোট শরিকদের আসন বণ্টন করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে শরিকদের একটি ও বিরোধীদলের একটি আসন খালি রেখে ২৯৮ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু ১৪ দলের অন্যান্য শরিক বা মহাজোট শরিকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত