ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নানা-নাতনির

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জনের প্রাণহানি হয়েছে। তারা সর্ম্পকের নানা-নাতি। আহত হয়েছেন একজন।

আজ সোমবার (৪ ডিসেম্বর) লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বি.ও.সি এলাকার লালীর বাপের পাড়ার ইকবাল হোসেন বাবুল (৫৫) ও তার নাতনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আযুয়া আক্তার (৪)। গুরুতর আহত হয়েছেন আযুয়া আক্তারের মা সামিরা আক্তার (২৫)।

স্থানীয় সূত্র জানায়, ট্রাককের ধাক্কায় কক্সবাজারমুখী মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত সামিরা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত