মাগুরা-২

বীরেন শিকদারের বার্ষিক আয় সাড়ে ৯৪ লাখ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম

মাগুরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চার বারের সংসদ সদস্য ড. বীরেন শিকদার তার মনোনয়নের সঙ্গে সংযুক্ত হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৯৪ লাখ ৫১ হাজার ৬২১ টাকা; যার মধ্যে কৃষিখাত থেকে আয় ১ লাখ ১০ হাজার। বাড়ি ও দোকান ভাড়া ২০ লাখ ৯৭ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ৫০ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে আয় ৭১ লাখ ৯৪ হাজার ৬২১ টাকা।

অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ টাকা ৫ লাখ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩ লাখ ৫২ হাজার ৪৭২ টাকা। বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ সাড়ে ৫ লাখ টাকা। এছাড়াও একটি জিপগাড়ি, ১০ ভরি সোনা, ১ লাখ ২ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও ৩০ হাজার টাকার আসবাবপত্র ও অস্থাবর আমানত হিসেবে দেখিয়েছেন তিনি।

স্থাবর সম্পদ হিসেবে বীরেন শিকদারের রয়েছে ১ একর ৪৩ শতক জমি। এছাড়া ৮টি দোকান, ঢাকার উত্তরায় ৭ তলা ভবনের ২টি বিল্ডিংয়ের এক-চতুর্থাংশ স্থাবর সম্পত্তি হিসেবে দেখিয়েছেন। পেশার বিবরণীতে তিনি লিখেছেন আইনজীবী। আর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এলএলবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত