নৌকার প্রার্থী আব্দুর রহমানকে সমর্থন দিলেন সাখাওয়াত হোসেন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ পিএম

নৌকার প্রার্থী আব্দুর রহমানকে সমর্থন দিলেন সাখাওয়াত হোসেন। ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে আওয়ামী লীগের ২২ প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু এই আসনে নৌকার মাঝি হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা দেন এবং পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন ফিনল্যান্ড আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক, মো. সাখাওয়াত হোসেন। 

সাখাওয়াত হোসেন বলেন, বিগত দিনে আমারা এই তিন উপজেলার মানুষের পাশে ছিলাম। স্থানীয় ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পক্ষে কাজ করেছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু দল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমানকে নমিনেশন দিয়েছেন।

আ’লীগ নেতা সাখাওয়াত বলেন, আমি যেহেতু একজন মুজিব আদর্শের সৈনিক ও দেশরত্ন শেখ হাসিনার কর্মী। তাই আমি নেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়ে রহমানের বাসায় গিয়ে আজ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং আমার সকল অনুসারীদেরকে সাথে নিয়ে নৌকার পক্ষে কাজ করবো এই প্রত্যায় ব্যক্ত করেছি।

ফরিদপুর-১ আসনে মোট ভোটার চার লাখ ৫৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩০ হাজার ৬১ জন আর নারী ভোটার দুই লাখ ২৩ হাজার ৬১৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত