বিদেশি মদসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

  • ২৬ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করা হয়
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় বিদেশি মাদকসহ মারুফ হাসান (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।

গ্রেপ্তারকৃত মারুফ হাসান সদর উপজেলার কামারজানী গোঘাট গ্রামের দুলু মিয়ার ছেলে। তিনি কামরাজানী ইউনিয়ন যুবলীগের আহবায়ক। 

র‍্যাব জানায়, বিদেশি মদ বিক্রির জন্য কামারজানী বাজার এলাকায় অবস্থান নেন মারুফ হাসান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মদসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে মারুফ হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত