আফগানিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করল অস্ট্রেলিয়া

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম

নিরাপত্তাজনিত কারণে এবার আফগানিস্তান ভ্রমণে নাগরিকদের সতর্ক করল অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ সম্প্রতি এ সতর্কতা জারি করেছে। খবর টোলোনিউজ ও খামা প্রেসের।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাজধানী কাবুলসহ আফগানিস্তানজুড়ে সন্ত্রাসী হামলার চলমান ও উচ্চ হুমকি রয়েছে। সন্ত্রাসীরা বিদেশি নাগরিক, এনজিও সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমকে টার্গেট করছে। অপহরণ বা আটকের মুখোমুখি হতে হচ্ছে অস্ট্রেলীয় নাগরিকসহ বিদেশিদের ।

চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এ বিষয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আফগানিস্তানে বর্তমানে কোনো অস্ট্রেলীয় কূটনীতিক নেই। ফলে সেখানে অস্ট্রেলীয় নাগরিকদের কনস্যুলার ও পাসপোর্ট সহায়তা দেওয়ার সক্ষমতাও সীমিত।

তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও পরবর্তীতে ইসলামিক আমিরাত বলেছে, আফগানিস্তান সম্পূর্ণ নিরাপদ এবং দেশটিতে বিদেশি নাগরিকদের জন্য কোনো হুমকি নেই। যদিও এর আগে যুক্তরাজ্য, রাশিয়া ও জার্মানি তাদের নাগরিকদের আফগানিস্তান ভ্রমণে সতর্ক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত