আলোচনার চেয়ে সমালোচনার খবরেই বেশি শিরোনামে আসেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের বাইরে সোশ্যালে এখন তিনি বেশ সরব। প্রায় সময়ই নানারকম খোলামেলা ছবি সেখানে শেয়ার করেন। ভক্তদের কেউ কেউ ভালোবাসায় সিক্ত করেন, আবার কেউ কটাক্ষ করতেও ছাড়েন না।
সম্প্রতি বেশ আবেদনময়ী রূপে দেখা দিয়েছেন শ্রাবন্তী। সোশ্যালে শেয়ার করা ছবির মন্তব্যের নিচে কেউ কেউ লিখছেন, ‘হট’। আবার কেউ লিখছেন, ‘আরও চাই’।
অন্যদিকে বেশ খোলামেলা রূপে দেখা দিয়েছেন শাকিব খানের নায়িকা ইধিকা পালও। সোশ্যালে বেশ কিছু ছবিতে তাকে লাল রঙের লেহেঙ্গা পড়তে দেখা গেছে, যেখানে ব্লাউজ ছিল বেশ খোলামেলা। অভিনেত্রীর এই খোলামেলা লুক মেনে নিতে পারছেন না তার ভক্ত- অনুরাগীরা।
মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তমা হিসেবে দেখতে চাইছিলাম’। কেউ লিখেছেন, ‘ছবি করেই খুলে ফেলেছে। আর একটা ফিল্ম করলে কিছুই রাখবে না।’
আরেক ভক্ত লিখেছেন, ‘এগুলো আশা করিনি তোমার থেকে’। আরেকজন লিখেছেন, ‘খ্যাতি এসে গিয়েছে। এবার এগুলোও আসতে থাকবে।’
