গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩৭ জন পরীক্ষার্থীকে আটক করেছে র্যাব। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় তাদের আটক করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব জানান, সরকারি কোনো নিয়োগ পরীক্ষার আগে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। গতকাল থেকেই র্যাব তাদের বিষয়ে সতর্ক ছিল। আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় চক্রের পাঁচ মূলতোহাসহ ৩২ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২টি মাস্টার কার্ড, ১৯টি ব্লুটুথ এবং ১৬টি মোবাইল ও ব্যাংক চেক জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইননগত ব্যবস্থা গ্রহণে সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাযালয় সূত্র জানায়, জেলার সাতটি উপজেলায় সহকারী শিক্ষক পদে প্রায় ৭০০টি শূন্যপদের বিপরীতে ৩০ হাজার ৮৮ জন আবেদন করে। সকাল ১০টা থেকে মোট ৪৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
