চলতি বছরে নিপাহ ভাইরাসে ১০ জনের মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

চলতি ২০২৩ সালে গত সাত বছরে মধ্যে সর্বোচ্চ ১৪ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ১০ জন। আজ রবিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিষ্ঠান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে। 

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১৪ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে ১০ জনই মারা গেছেন।

ডা. তাহমিনা শিরিন বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও যান, তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়।

চলতি বছর সারা দেশের মোট সাত জেলায় ১৪টি সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথমবারের মতো নরসিংদী জেলায় সংক্রমণ পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, নতুন করে শঙ্কার কারণ এটি। এতদিন শুধু উত্তরাঞ্চলে সংক্রমণ ঘটছে ধারণা করা হলেও এখন নিপাহ ভাইরাসের দেশের মধ্য অঞ্চলে পাওয়া যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত