ফেনীর সোনাগাজীতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঠেকাতে বিক্রেতার ভূমিকায় দেখা যায় মঙ্গলকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলকে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বক্তারমুন্সী বাজার পরিদর্শনে যায় ইউপি চেয়ারম্যান। এসময় প্রত্যেক দোকানে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বাড়তি দামে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন। এসময় তাকে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়।
ক্রেতা ও স্থানীয়রা জানান, চেয়ারম্যানের উপস্থিতি টের পেয়ে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করা একাধিক ব্যবসায়ী দোকান থেকে সরে পড়েন।
শহিদুল ইসলাম নামের এক ক্রেতা দেশ রূপান্তরকে বলেন, ‘ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে এমন খবরে ব্যবসায়ীরা কয়েক ঘন্টার ব্যবধানে দাম বাড়িয়ে দেয়।্ এতে আমরা চরম বিপাকে পড়েছি। বিষয়টি চেয়ারম্যানকে অভহিত করলে তিনি বাজার পরিদর্শনে আসেন। এতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে ১২৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, ‘সচেতনতার অংশ হিসেবে আমি কাজটি করেছি। বাড়তি দামে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের অনুরোধ করেছি। তারা আমার অনুরোধে সাড়া দিয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির অঙ্গীকার করেন।’
