দেশের স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’ আয়োজিত ‘অপো কালার ও এসহ্যাক ২০২৩’- এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এতে বিশ্বের ১০টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। এদের মধ্য থেকে তিন প্রতিযোগী দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে মোট পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে। এছাড়াও বিজয়ীরা স্মার্টফোন কোম্পানিটির প্রযুক্তি দল বা টেক টিম ও ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে পরামর্শ করার সুযোগও পাবেন। এটি তাদের উদ্ভাবনী প্রকল্পগুলোর বাণিজ্যিকীকরণ ও প্রচারে সহায়ক ভূমিকা পালন করবে।
